1. admin@dainikanusandhan.com : abhijit :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে-জেলা , উপজেলা রিপোর্টার। যোগাযোগ করুন-০১৯১৮-১৪৯৮৬৩

পিরোজপুর জেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয় কার্যক্রম পরিচালনা কমিটি।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পিরোজপুর জেলা বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত আহবায়ক:-জনাব নজরুল ইসলাম খান এবং

  • সদস্য সচিব :-সাইদুল ইসলাম কিসমত ও পিরোজপুর জেলা

বিএনপি ও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করে পিরোজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের দায়িত্ব প্রাপ্ত টিম প্রধান:-

  • সওগাতুল ইসলাম সগির।
    সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ স্বেচ্ছাসেবক দল।
  • সদস্য:-
    সাফায়েত হোসেন রিপন।
    সাবেক দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী সংসদ স্বেচ্ছাসেবক দল।
    সাবেক সহ সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
  • সদস্য :-
    এলিজা শারমিন মুন্নি।
    পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

জেলা ও সংসদীয় আসন ভিত্তিক প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় টিম এর কার্যক্রমের নির্দেশনাবলী:-

  • ১.অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবে না। শুধুমাত্র যারা বিএনপি’র সাথে সম্পৃক্ত আছে এবং হতে চায়, তারাই প্রাথমিক সদস্য হতে পারবে।
  • ২. মহিলাদের সদস্য করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
  • ৩. প্রাথমিক সদস্য করার ক্ষেত্রে টীম করে বাড়ি-বাড়ি গিয়ে সদস্য সংগ্রহের কার্যক্রম করতে হবে। একইসাথে গুরুত্বপূর্ণস্থানে এবং দলীয় কার্যালয় থাকলে সেখানে বুথ স্থাপন করে প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম মাসব্যাপী চালু রাখতে হবে।
  • ৪. প্রাথমিক সদস্য হতে আগ্রহী ব্যক্তিকে দলের আবেদন ফরম পূরণ করে প্রাথমিক সদস্য পদের জন্য আবেদন করতে হবে।
  • ৫. যিনি সদস্য হতে চাইবেন, তাকে নিজ থেকে ২০ টাকা দিয়ে প্রাথমিক সদস্য হতে হবে।
  • ৬. যেসকল ব্যক্তিরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলো, পদে ছিলো এবং আছে তাদেরকে সদস্য করা যাবে না।
  • ৭. প্রচার ও প্রচারণার মাধ্যমে প্রাথমিক সদস্য পদ গ্রহণের বিষয়ে সকলকে অবগত করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে। যেমন:-
  • (ক) সামাজিক যোগাযোগ মাধ্যম Face Book, Whats App, Messenger ইত্যাদি।
  • (খ) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করতে হবে।
  • ৮. প্রতি জেলার দলনেতাদের দায়িত্ব তার সদস্যদের সমন্বয়ে জেলা এবং উপজেলায় প্রাথমিক সদস্য ও নবায়ণ ফরম সংগ্রহ করার জন্য জেলা সভাপতি/আহ্বায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণের সাথে আলোচনা করে কার্যক্রম সম্পন্ন করা।

ধন্যবাদান্তে-

(এম. রশিদুজ্জামান মিল্লাত)

কোষাধ্যক্ষ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও

সদস্য সচিব

প্রাথমিক সদস্য ও নবায়ণ কার্যক্রম কমিটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..