1. admin@dainikanusandhan.com : abhijit :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে-জেলা , উপজেলা রিপোর্টার। যোগাযোগ করুন-০১৯১৮-১৪৯৮৬৩

প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে অভিনন্দন অধ্যাপক মুহাম্মাদ ইউনূসের

  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের সদ্য প্রধানমন্ত্রী সুশীলা কারকিকে অভিনন্দন জানিয়েছেন। নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কারকির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্বসহকারে দেখছে বলে তিনি উল্লেখ করেন।

আজ ১৩ই সেপ্টেম্বর শনিবার এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকেও আমি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগে আন্তরিক অভিনন্দন জানাই।

প্রধান উপদেষ্টা নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। বার্তায় তিনি বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করি।আশা প্রকাশ করছি, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক সুশীলা কারকির নেতৃত্বে আরও জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..