1. admin@dainikanusandhan.com : abhijit :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে-জেলা , উপজেলা রিপোর্টার। যোগাযোগ করুন-০১৯১৮-১৪৯৮৬৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে নিমগাছ রোপণ করে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান মনু, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার অভি, প্রচার সম্পাদক ইফতেখার আহমেদ রনিসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। ‎

 

 

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এ কর্মসূচির অংশ হিসেবে জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছ রোপন করবো।

 

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..