1. admin@dainikanusandhan.com : abhijit :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে-জেলা , উপজেলা রিপোর্টার। যোগাযোগ করুন-০১৯১৮-১৪৯৮৬৩

জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।অনেকেই আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

জাপার দলের নেতা কর্মীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, মিছিল নিয়ে এসে জাপার ওপর হামলা করেছেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দাবি, তাঁরা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই তাঁদের ইটপাটকেল নিক্ষেপ করেন।

ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম  আজ সন্ধ্যায় দৈনিক অনুসন্ধানকে জানায়, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় জাপা কার্যালয় থেকে নেতা কর্মীরা বেরিয়ে আসেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আধঘণ্টা ধরে এ অবস্থা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..