1. admin@dainikanusandhan.com : abhijit :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে-জেলা , উপজেলা রিপোর্টার। যোগাযোগ করুন-০১৯১৮-১৪৯৮৬৩

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়:ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফুদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়:ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফুদ্দিন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

ঢাকা মহানগর উত্তর যবদলের আহবায়ক, শরীফুদ্দিন জুয়েল বলেছেন,

“আমরা আরেকটি বিজয়ের অপেক্ষায় রয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন আমাদের আরেকটি বিজয় নিশ্চিত হবে। সেই বিজয়ের অপেক্ষায় রইলাম।”

  • বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালিতে বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের
  • আহবায়ক, শরীফুদ্দিন জুয়েল এবং
  • সদস্য সচিব, সাজ্জাদুল মিরাজ।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের,

  •  যুগ্ম আহ্বায়ক, ম‌নিরুল ইসলাম স্বপন,
  • যুগ্ম আহবায়ক, তস‌লিম আহসান মাছুম,
  • যুগ্ম আহবায়ক, আবুল হাসান টিটু,
  • সম্মানিত সদস্য,সেলিম আহমেদ রেজা
  • সম্মানিত সদস্য,ফাইজুল ইসলাম ভূইয়া,
  • সম্মানিত সদস্য, ম‌নিরুল ইসলাম পিন্টু,
  • সম্মানিত সদস্য, কামরুল ইসলাম
  • সম্মানিত সদস্য, মাছুম,

সম্মানিত সদস্য, আ‌রিফ সহ বি‌ভিন্ন থানার নেতৃবৃন্দ।

  • যুগ্ম আহবায়ক, তসলিম আহসান (মাসুম) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,

“বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের সাধারণ মানুষ এবং সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে, যাতে ভবিষ্যতে এদেশে আর কখনো কোনো ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচারের জন্ম না হয়।”

 

  • সম্মানিত সদস্য, ফাইজুল ইসলাম ভূইয়া বলেন।

“আমি শুধু বলতে চাই, আজকের এই বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে গত ১৭ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের আন্দোলনের সফলতার ফসল হিসেবে আমরা গত বছরের ৫ আগস্ট তারিখে,শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এজন্য আমি এদেশের সাধারণ মানুষসহ সকল আন্দোলনকারীর প্রতি ঢাকা মহানগর উত্তর যুবদলের  পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

বিকেল ৩টার পর র‌্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..